৭ মে ২০২৬

স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ কর্মসূচিতে প্রথম বিমানযাত্রী প্রত্যেকে পেলেন এক হাজার ডলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ কর্মসূচিতে প্রথম বিমানযাত্রী প্রত্যেকে পেলেন এক হাজার ডলার
  ইমা এলিস: স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগে সম্মত অভিবাসীদের জন্য প্রথম চার্টার বিমান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএচএস)। এ বিমানে অংশগ্রহণকারীদের প্রত্যাবর্তনের জন্য ১,০০০ ডলার ভাতা প্রদান করা হয়েছে। এই বিমানে ৬৪ জন কলম্বিয়া ও হন্ডুরাসের নাগরিককে তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়। এটি একটি স্বেচ্ছামূলক চার্টার বিমান ছিল, কোনো আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) অভিযান নয়, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএচএস। সব অংশগ্রহণকারীকে সিবিপি হোম অ্যাপ ব্যবহার করে ‘সেলফ-ডিপোর্ট’ করা অন্য যেকোনো অবৈধ অভিবাসীর মতোই সুবিধা দেওয়া হয়েছে। তারা ভ্রমণ সহায়তা, ১,০০০ ডলার ভাতা পেয়েছেন এবং ভবিষ্যতে আইনত যুক্তরাষ্ট্রে ফিরে আসার সম্ভাবনাও বজায় রেখেছেন। ট্রাম্প প্রশাসন চলতি মাসের শুরুতে ঘোষণা দেয়, যারা সিবিপি হোম অ্যাপে নিবন্ধন করে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করতে চান, তাদের ভ্রমণ সহায়তার পাশাপাশি ১,০০০ ডলার ভাতা দেওয়া হবে। এই কর্মসূচির আওতায় সাধারণত অংশগ্রহণকারীদের প্রায় তিন সপ্তাহ সময় দেওয়া হয় তাদের ব্যক্তিগত বিষয়গুলো গুছিয়ে নেওয়ার জন্য। সিবিপি হোম অ্যাপটি বাইডেন প্রশাসনের তৈরি সিবিপি ওয়ান অ্যাপের নতুন সংস্করণ, যা অভিবাসীদের জন্য বন্দরে অ্যাসাইলাম আবেদন করার নির্ধারিত সময় নেওয়ার সুযোগ দিত। তবে আমেরিকান ইমিগ্রেশন লইয়ার্স অ্যাসোসিয়েশন (এআইএলএ) এই কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে সতর্ক করে বলেছে, এতে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ফেরার অধিকার হারাতে পারেন। এআইএলএ এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘোষণা ভুল ব্যাখ্যা দিতে পারে এবং মানুষকে বোঝাতে পারে যে এতে কোনো ঝুঁকি নেই, অথচ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ফেরার উপর নিষেধাজ্ঞা আসতে পারে। উপযুক্ত অভিবাসন আইনজীবী বা যোগ্য প্রতিনিধি ছাড়া কাউকে এই কর্মসূচিতে অংশ না নেওয়ার পরামর্শ দিচ্ছি আমরা।" সরকার যদি বলে ‘স্বেচ্ছায় দেশত্যাগ নিরাপদ’, তাহলে তাদের উচিত আইনগত ঝুঁকি ও কষ্টের বিষয়গুলোও স্পষ্ট করে বলা—বিশেষ করে যেসব মানুষ আইনজীবী ছাড়া এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে এবং তাদের আইনি অধিকার সম্পর্কে কিছু জানে না, তাদের জন্য এটি গুরুতর অনৈতিক।" সোমবার ডিএইচএস জানিয়েছে, এই অভিবাসীরা "সঠিক উপায়ে নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে"। অন্য সময়ের প্রচারণার চেয়ে ভিন্নভাবে এবার তারা বিমানে নামা হাস্যোজ্জ্বল অভিবাসীদের ছবি প্রকাশ করেছে, যাদের স্বাগত জানাতে স্বদেশি সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন—শিশুদের জন্য ছিল খেলনা। ডিএইচএস আরও জানায়, হন্ডুরাসে ফেরত যাওয়া ব্যক্তিরা সরকারের পক্ষ থেকে অতিরিক্ত $১০০ সহায়তা এবং খাদ্য কুপনেরও যোগ্য ছিলেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি