৪ মে ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর মা আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
স্বাস্থ্যমন্ত্রীর মা আর নেই
বাংলাপ্রেস ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানা যায়, ফৌজিয়া মালেক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি পরে সুস্থ হয়ে ওঠেন। কিন্তু তিনি আগে থেকেই অ্যাজমাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কিছুদিন ধরে তার অ্যাজমার সমস্যা আরও বেড়ে যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে তিনি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এদিকে, স্বাস্থ্যমন্ত্রীর মায়ের মৃত্যুতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি