৭ মে ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
স্বাস্থ্যমন্ত্রীকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চে ৬৪ জনের রেকর্ড মৃত্যুর ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে করোনা প্রসঙ্গে আজ (৩০জুন) জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা মহামারি ব্যবস্থাপনায় মন্ত্রণালয়ের কোনো সমন্বয়হীনতা নেই। যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে বলেই দেশে এখনো মৃত্যুর হার কম।

মঙ্গলবার (৩০ জুন) সকালে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী সেশনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি আধুনিক ট্রিটমেন্ট প্রোটকল করা হয়েছে। সে কারণে আমাদের দেশে এখন মৃত্যু হার ১ দশমিক ৩৬। তবে মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা ও ভুক্তভোগীরা বলছেন ভিন্ন কথা।

এদিকে আজ জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অংশ নিয়ে করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা ও দুর্নীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন সংসদ সদস্য। তারা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে দায়িত্ব থেকে সরিয়ে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।

এসময় জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, করোনাভাইরাস নিয়ে জনসচেতনতা তৈরিতে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় মীনা কার্টুনে পরিণত হয়েছে। টিয়া পাখি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় চলছে। চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ বলেন, করোনা পরীক্ষার ফলাফল সময়মতো পাচ্ছে না সাধারণ মানুষ। নমুনা পরীক্ষার ফল পেতে ১০-১৫ দিন সময় লাগছে। এ অবস্থায় দ্রুত স্বাস্থ্যখাতের সংস্কার প্রয়োজন।

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়েরই স্বাস্থ্য খারাপ, এতে কোনো সন্দেহ নাই। এখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বাস্থ্যখাতের দায়িত্বরত চিকিৎসক কিংবা স্বাস্থ্য বিশেষজ্ঞদের হাতেই দেয়া উচিত।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি