৫ মে ২০২৬

স্বাস্থ্যবিধি মেনে ফুলবাড়ীতে খুলেছে দোকানপাট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
স্বাস্থ্যবিধি মেনে ফুলবাড়ীতে খুলেছে দোকানপাট

ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী থেকে : স্বাস্থ্যবিধি মেনে গতকাল রবিবার দোকানপাট খুলেছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ব্যবসায়ী মালিক সমিতি। স্বাভাবিক হয়েছে হাট-বাজার।

গত শনিবার ব্যবসায়ীদের শর্তসাপেক্ষে দোকানপাট খোলা অনুমতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিকাল ৫টায় সামাজিক দুরত্ব বজায় রেখে ব্যবসায়ী মালিক সমিতির সাথে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান, উপজেলা ব্যবসায়ী মালিক সমিতি আহবায়ক নওশাদ আলম মুন্না, সদস্য পৌর মেয়র মো. মুরতুজা সরকার মানিক, সদস্য আলহাজ্ব কামরুজ্জামান শাহ কামরু, সদস্য মো. আব্দুল কাইয়ুম, সদস্য ওয়াহেদ মÐল, সদস্য সাইফুল ইসলাম, সদস্য পরেশ গুপ্ত, সদস্য মমিনুল হক প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী সরকারের স্বাস্থ্যবিধি মেনে ভোর ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সকলপ্রকার দোকানপাট খোলা রাখার অনুমতি প্রদান করেন। ব্যবসায়ী মালিক সমিতির আহবায়ক নওশাদ আলম মুন্না বলেন, সরকারের স্বাস্থ্যবিধি মেনেই দোকানপাট খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে সংগঠন। তিনি সকল ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, ‘ভোর ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছে। সার্বক্ষণিক বাজার মনিটরিং করা হবে এবং বিকাল ৪টার পর দোকানপাট খুললে কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে।

বিপি/আর এল

নিচের আইকনে ক্লিক করে শেয়ার করুন :
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি