৮ মে ২০২৬

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর প্রশ্ন: খেজুর না খেলে কী হয় ?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
স্বাস্থ্য প্রতিমন্ত্রীর প্রশ্ন: খেজুর না খেলে কী হয় ?
বাংলাপ্রেস ঢাকা: এবার খেজুর নিয়ে মন্তব্য করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। প্রশ্ন রাখলেন খেজুর না খেলে কী হয়? শুক্রবার (৮ মার্চ) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজের এক অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। রমজানে নিত্যপণ্যর দাম প্রসঙ্গে জানতে চান সাংবাদিকরা। জবাব দিচ্ছিলেন হানিফ। এরই একপর্যায়ে খেজুর প্রসঙ্গটি উঠে এলে মন্তব্যটি করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতি বন্ধে কাজ চলছে বলেও জানান ডা. রোকেয়া সুলতানা। বলেন, অবৈধ হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলছে। সেটি অব্যাহত থাকবে। নিবন্ধন নেই এমন হাসপাতাল চলতে দেয়া হবে না। যেসব হাসপাতালে পরীক্ষার যন্ত্রপাতিতে ত্রুটি আছে সেসব ত্রুটিপূর্ণ মেশিনের ব্যবহার বন্ধেও ব্যবস্থা নেয়া হবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি