৬ মে ২০২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বন্ধ থাকায় সেবা পাচ্ছে না রোগীরা, প্রতিবাদে মানবন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বন্ধ থাকায় সেবা পাচ্ছে না রোগীরা, প্রতিবাদে মানবন্ধন

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুর সদর উপজেলার ৬নং ভাংঙ্গাখা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বন্ধ থাকায় সেবা পাচ্ছেনা রোগীরা। প্রতিবাদে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে মানবন্ধন করেছে স্থানীয় এলাকাবাসি। স্থানীয় জনগণ সেবা না পাওয়ায় ডাক্তার নুরুল আমিনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তাঁর বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির কথা তুলে ধরেন। তারা আরো বলছেন ডাক্তার নুরুল আমিন মাঝে মধ্যে স্থানীয়দের বলেন তিনি তার বসকে ঘুষ দিয়ে বশ করে রেখেছেন এই জন্য তার উর্ধ্বতন কর্মকর্তারা তার এসব অনিয়মের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিবেনা।

সরোজমিনে গেলে সেবা বঞ্চিত হওয়া মিজানুর রহমান, ওমর ফরুক, রাসেল, পলাশ, রিয়াদুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রায় সময় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র বন্ধ থাকে। মাঝে মধ্যে পিয়ন এসে অফিস খুলে ঘন্টা খানেক থেকেই চলে যান।

স্থানীয় মানুষ অসুস্থ্য হয়ে এ হাসপাতালে আসে চিকিৎসার জন্য কিন্তু এখানকার কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার মোঃ নুরুল আমিন কে পাওয়া যায় না। উপস্থিত যারা আছেন তারা সব সময় রোগীদের সাথে খারাপ আছারণ করেন। প্রতি রোগী থেকে ১০০ টাকা করে নিচ্ছেন তারা। কোন ওষুধ ও দিচ্ছে না। বাহিরের থেকে টাকা দিয়ে ওষুধ আনতে হয়। রোগীদের কে মান্দারী প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে ডাক্তার নুরুল আমিন দৈনিক প্রথম ভোর প্রতিনিধিকে মুঠোফোনে সত্যতা স্বীকার করে বলেন, আপনারা যখন আসছেন তখন আমার প্রাইভেট কাজে বাহিরে ছিলাম,আর আয়া বাহিরে ছিল আরেকজন তার প্রয়োজনী কাজে মান্দারী ছিল। তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগের কোন সুদুত্তর না দিয়ে এড়িয়ে যান তিনি।

এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যান লক্ষ্মীপুর জেলা শাখার উপ-পরিচালক ডাক্তার আশফাকুর রহমান মামুন বলেন, আমি ডাক্তার নুরুল আমিনের বিষয়ে খতিয়ে দেখতেছি।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শহিদ রেজাউন আরমান শাকিল বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে আলোচনা করে অনিয়মকারীদের বিরুদ্ধে সরকারী নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/ আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি