স্বাস্থ্য খাতের সাফল্যে বাংলাদেশ বিশ্বের রোল মডেল -হাবিবর রহমান এমপি

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্বাস্থ্য খাতের সাফল্যে বাংলাদেশকে বিশ্বের রোল মডেলে পরিণত করেছেন। বাংলাদেশ এখন সাশ্রয়ী উপায়ে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানে অনন্য উদাহরণ।
সরকার প্রান্তিক স্বাস্থ্যসেবার উন্নয়নে ৩৬ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে। এছাড়াও সরকার ইতোমধ্যে দেশে ২৫ হাজার স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করেছে। এসব কেন্দ্রে প্রতিদিন অসংখ্য মানুষ স্বাস্থ্য সেবা নিচ্ছেন। শিশু ও মাতৃমৃত্যুর হার কমাতে এবং বাল্যবিয়ে রোধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সরকার।
সোমবার দুপুর ১২টার দিকে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত নতুন এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হাছিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ক.ম. সানাউল মোস্তফা প্রমুখ।
এর আগে ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য প্রদত্ত শিক্ষা বৃত্তি, আর্থিক সহযোগিতা ও ইজিবাইক বিতরণ করা হয়।
সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান প্রমুখ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি