স্বামীর দেওয়া আগুনে পোড়া সেই রোজিনা আর নেই

মোঃ মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঁচদিন চিকিৎসার পর শনিবার সকালে মারা গেছেন লালমনিরহাট পাটগ্রামের গৃহবধূ রোজিনা বেগম। স্বামী আব্দুলাহ পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিউপূর্ব পাড়া এলাকার মোমিন মিয়ার ছেলে। পাটগ্রাম থানার ওসি মনছুর আলী বলেন, বিয়ের পর থেকে প্রায় সময় স্ত্রীকে নির্যাতন করত আব্দুলাহ।
বাড়ির পায়খানা মেরামত করতে বলায় রেগে আব্দুলাহ সোমবার সন্ধ্যায় স্ত্রী রোজিনার শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। রোজিনার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। সেখানে তার অবনতি ঘটলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেফার করেন চিকিৎসকগন। টানা ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার সকালে মারা যান রোজিনা বেগম।
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সঙ্গীত একাডেমি