১০ আগস্ট ২০২৬

স্বামীকে নিয়ে হাজার দ্বীপের দেশে যাবেন মিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
স্বামীকে নিয়ে হাজার দ্বীপের দেশে যাবেন মিম

বাংলাপ্রেস ডেস্ক: কয়েক দিন আগে দীর্ঘ দিনের প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন লাক্স তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এরপর ধারাবাহিকভাবে নিজের গায়ে হলুদ, বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তিনি। প্রিয় তারকার বিয়ের ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন তার ভক্তরা। পাশাপাশি তারা প্রশ্ন করেন বরকে নিয়ে কোথায় হানিমুনে যাবেন?

অবশেষে মধুচন্দ্রিমা নিয়ে মুখ খুলেছেন মিম। এ অভিনেত্রী বলেন—‘পৃথিবীর অনেক দেশ ঘুরেছি কিন্তু কখনো মালদ্বীপ যাওয়া হয়নি। দেশটার প্রতি আমার একটা আগ্রহ আছে। তাই আমাদের হানিমুনের প্রসঙ্গ যখন আসে, তখন দুজন মিলে মালদ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিই।’

মালদ্বীপে ছোট-বড় ১২০০ দ্বীপ রয়েছে। পর্যটকদের মূল আকর্ষণ এখন হাজার দ্বীপের এই রাষ্ট্র। মিমের সমুদ্র সৈকত খুব প্রিয়। তাই বরকে নিয়ে মালদ্বীপে কয়েকটা দিন কাটাতে চান তিনি। আগামী ১১ জানুয়ারি চার দিনের জন্য মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এই দম্পতি। একটি রিসোর্টে নিজেদের মতো কয়েকটি দিন কাটাবেন তারা। তবে এরই মধ্যে করোনা পরিস্থিতি খারাপ হলে দিনক্ষণ বদলে যেতে পারে বলেও জানিয়েছেন মিম।

গত ৪ জানুয়ারি প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন মিম। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বসেছিল মিমের বিয়ের আসর। জানা যায়, সনাতন ধর্মরীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন বর-কনের কাছের বন্ধুবান্ধবরা। বিয়ের আগের দিন হলুদ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মিম।

গত ১০ নভেম্বর ছিল বিদ্যা সিনহা মিমের জন্মদিন। বিশেষ এই দিনে সনির সঙ্গে বাগদান সারেন তিনি। সনির বাড়ি কুমিল্লায়। পেশায় তিনি বেসরকারি ব্যাংক কর্মকর্তা। ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তারপর গড়ে উঠে বন্ধুত্ব ও প্রেম। অবশেষে সেই সম্পর্ক পরিণয় পেলো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি