৫ মে ২০২৬

স্বামী রাকিবসহ হজ্বে গেলেন মাহী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
স্বামী রাকিবসহ হজ্বে গেলেন মাহী
বাংলাপ্রেস ডেস্কঃ বিয়ের দুই মাস পর পবিত্র ওমরাহ পালন করতে দ্বিতীয় স্বামী রাকিব সরকারের সঙ্গে ঢাকা ছাড়লেন ঢালিউড নায়িকা মাহিয়া মাহি। আজ বুধবার সন্ধ্যায় মাহি নিজেই এক ফেসবুক পোস্টে এখবর নিশ্চিত করেছেন। তিনটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার পবিত্র ওমরাহ করতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া... সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে রাকিব টুপি পরিহিত ও মাহি নিজেকে বোরকা ও নেকাবে আচ্ছাদিত করেছেন। এর আগে, নভেম্বরের শুরুতে মাহি জানিয়েছিলেন, ‘ওমরাহের জন্য ১৫ দিনের ছুটি নেবেন। আর তা নভেম্বরেই। তাই কোনো শিডিউল রাখেননি। উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বরের শুরুতেই ব্যবসায়ী রাকিবকে বিয়ে করেন মাহি। এর আগে, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি। চলতি বছরের ২২ মে পাঁচ বছরের সেই সংসারের ইতি টানার ঘোষণা দেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি