৬ মে ২০২৬

স্বাধীনতা পুরস্কার পেলেন ১২ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
স্বাধীনতা পুরস্কার পেলেন ১২ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর ১২ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। আজ রোববার মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনীতি) মোসাম্মাৎ নাসিমা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। এবছর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তরা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে: শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী (মরণোত্তর), শহীদ এটিএম জাফর আলম (মরণোত্তর), আ ক ম মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডা: কাজী মেজবাহুন নাহার, মরহুম আব্দুল খালেক (মরণোত্তর), মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদ (মরণোত্তর), চিকিৎসাবিদ্যায়- ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নূরুন্নাহার ফাতেমা বেগম, সমাজসেবা/জনসেবায় -ড. কাজী খলিকুজ্জামান আহমদ, সংস্কৃতিতে- মুর্তজা বশীর, সাহিত্যে-হাসান আজিজুল হক, গবেষণা ও প্রশিক্ষণে-অধ্যাপক ড. হাসিনা খাঁন এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে-বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মনোনীত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানকে ২০১৯ সালের ‘স্বাধীনতা পুরস্কার’ তুলে দেবেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি