স্বাচিপের জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৫ম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চিকিৎসক নেতাকর্মীরা দাঁড়িয়ে স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
আজ শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সম্মেলন কেন্দ্রে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।
এরপর বিকেল ৩টা ১৩ মিনিটে স্বাচিপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন। এসময় সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সম্মেলন শুরুর দেড় থেকে দুই ঘণ্টা আগেই মিছিল-শ্লোগানে উত্তাল হয়ে উঠে সম্মেলনস্থল। দীর্ঘদিন পর সম্মেলনে যোগ দিতে পেরে আনন্দিত চিকিৎসকরা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি