সভাস্থলে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ১২ নভেম্বরের বিভাগীয় সমাবেশে অংশ নিতে প্রথম দল হিসেবে শরিয়তপুর থেকে বিএনপির কয়েকশ নেতাকর্মী জনসভাস্থল আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে জড়ো হয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক খোকন তালুকদারের নেতৃত্বে বুধবার রাত ১০টার দিকে তারা সমাবেশস্থলে পৌঁছান। এই নেতাকর্মীরা জনসভাস্থলেই রাত যাপন করেন।
শরিয়তপুর জেলা বিএনপির নেতারা জানান, রাত ৮টার দিকে তারা চারটি ট্রাকযোগে শরিয়তপুর থেকে রওনা দিয়ে রাত ১০টার দিকে গণসমাবেশস্থলে এসে পৌঁছান। তাদের সঙ্গে খোকন তালুকদার ছাড়াও শরিয়তপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী ও নেতাকর্মীরা রয়েছেন। এছাড়া ফরিদপুরের পার্শ্ববর্তী রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ফরিদপুরে এসেছেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, সমাবেশকে ঘিরে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে।
এদিকে আজ শুক্রবার বিকেলে ফরিদপুর শহরে মিছিল করার ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগ। বিএনপির গণসমাবেশের আগেই সরকারের শান্তি ও উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে মিছিলটি বের হবে বলে জানানো হয়েছে। মিছিলটি আলীপুর এলাকার শেখ রাসেল স্কয়ার থেকে শুরু হয়ে রাজেন্দ্র কলেজ মাঠে গিয়ে শেষ হবে। ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ বলেন, বিএনপি সমাবেশ ও আন্দোলনের নামে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর, জ্বালাও পোড়াও করছে। এতে জনগণের ভোগান্তি হচ্ছে। গণতন্ত্র হুমকির মুখে পড়ছে। এ অবস্থায় আমরা চুপ করে বসে থাকতে পারি না।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
‘কারা বিক্রি করেছে জান্নাতের টিকিট, ভিডিও প্রমাণ আছে’: জামায়াত আমির
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি