৫ মে ২০২৬

শুভশ্রীর নব্য সদ্যোজাতের ছবি পোস্ট নিয়ে যত আলোচনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শুভশ্রীর নব্য সদ্যোজাতের ছবি পোস্ট নিয়ে যত আলোচনা

বাংলাপ্রেস ডেস্ক : অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর পরিচালক রাজ চক্রবর্তী এখন চুটিয়ে সংসার করছেন। মাঝেমধ্যেই গুজব ছড়াচ্ছে এবার মা হতে চলেছেন শুভশ্রী। কিন্তু সে সব গুজবই। এখন অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার কোনও খবর জানাননি। কিন্তু সম্প্রতি এমন একটি ছবি প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে আবারও শুরু হয়েছে চর্চা। তবে এবার আলোচনা শুভশ্রীর মা হওয়া নিয়ে নয়, আলোচনার কেন্দ্রবিন্দু এক সদ্যোজাত।

সম্প্রতি অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে বেবি কটে শুয়ে রয়েছে এক সদ্যোজাত। পাশে নীল পোশাকে দাঁড়িয়ে রয়েছেন শুভশ্রী। তাঁর হাতে একটি গোলাপি রঙের বেলুন। সেখানে লেখা ‘ইটস আ গার্ল’। কিন্তু এই সদ্যোজাত কে? কার ছবি পোস্ট করলেন শুভশ্রী? এই নিয়ে শুরু হয় চর্চা। তবে অভিনেত্রী পোস্টেই প্রশ্নের উত্তর স্পষ্ট করে দেন। ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘শুভেচ্ছা রিমা। বিশ্বাসই করতে পারছি না তুমি মা হয়ে গিয়েছ। খুব ভালবাসি তোমায়। এমন এক পরী উপহার দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ।’

পোস্ট থেকেই বোঝা যাচ্ছে, নায়িকার অত্যন্ত ঘনিষ্ঠ কারওর কন্যাসন্তান হয়েছে। কিন্তু এই রিমা কে? ঘনিষ্ঠ কোনও বন্ধু? রিমার ইনস্টাগ্রাম থেকে তেমনই ইঙ্গিত মিলল। জানা গেল, শুভশ্রী ও রিমা খুব ভাল বন্ধু। শুভশ্রীর বিয়েতেও উপস্থিত ছিলেন রিমা। দুই বন্ধুর বেশ কিছু ছবি রয়েছে নেটদুনিয়ায়। তাই এমন ঘনিষ্ঠ বন্ধু যখন মা হলেন, সেখানে না গিয়ে থাকতে পারেন শুভশ্রী? তাই গেলেন এবং ছবিও দিলেন। নেটিজেনরা এখন সেই ছবি নিয়েই চর্চা করছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি