৭ মে ২০২৬

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শুভ বুদ্ধপূর্ণিমা আজ

বাংলাপ্রেস ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। করোনার কারণে বিহার ও প্যাগোডায় বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা নেই।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ- এই তিনটি তাৎপর্যপূর্ণ ঘটনাই বুদ্ধপূর্ণিমা। এই ৩ ঘটনা বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে একে 'বৈশাখী পূর্ণিমা'ও বলা হয়।

বুদ্ধ পূর্ণিমা এবার করোনা পরিস্থিতিতে উদযাপিত হচ্ছে ভিন্ন প্রেক্ষাপটে। দেশের সব অঞ্চলের শীর্ষ বৌদ্ধ সংগঠনগুলোর সিদ্ধান্ত অনুযায়ী, করোনা মহামারির কারণে সব বিহার ও প্যাগোডায় বুদ্ধ পূর্ণিমার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি থাকছে না। তবে বৌদ্ধ বিহারে অবস্থানরত ভিক্ষুসংঘরা বিহারের ভেতরে ধর্মীয় অনুষ্ঠান, পূজা ও বন্দনাসহ ধর্মীয়কার্য সমাধা করবেন।

অন্যরা নিজ নিজ বাড়িতে অবস্থান করে ধর্মীয় কার্য প্রতিপালন করবেন। সরকারি ছুটির আওতাভুক্ত এ দিবসটিতে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। সংবাদপত্রগুলোও বিশেষ নিবন্ধ ছাপবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি