শুটিংয়ে আহত বাপ্পি
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)তে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। বুধবার সিক্রেট এজেন্ট সিনেমার শুটিং শুরু করতে গিয়ে আঘাত পান এ নায়ক। জানা গেছে, একটি দৃশ্যের প্রয়োজনে বাপ্পিকে লোহার শিকলে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল। হঠাৎ শিকল ছিড়ে মাটিতে পড়ে যান তিনি। তখন ডান পায়ের হাটুতে বেশ চোট পান।
খোঁজ নিয়ে আরো জানা যায়, আঘাত পাওয়ার পর শুটিং সেটে থাকা উপস্থিত কয়েকজন তাকে টেনে তুলে প্রাথমিক চিকিৎসা দেন। তবে আঘাত খুব বেশি গুরুতর না হওয়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।
এ বিষয়ে বাপ্পি বলেন, দৃশ্যটায় বেশ রিক্স ছিল। হঠাৎ শিকল ছিড়ে পড়ে গিয়ে আঘাত পেয়েছি। পেশাদারিত্ব জায়গা থেকে আঘাত পাওয়ার পরও আবার ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে। কারণ এখন শুটিং না করলে পরিচালক বেশ বিপদে পড়বেন, প্রযোজকেরও বেশ লোকসান হবে। শুটিং শেষ করে চিকিৎসকের কাছে যাবো।
সাফউদ্দিন সাফির পরিচালিত এ ছবির শুটিং শুরু হয় ২৭ জানুয়ারি থেকে। অ্যাকশন থ্রিলার গল্পের এ সিনেমায় পুলিশের এজেন্ট হিসেবে দেখা যাবে বাপ্পিকে। এতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়িকা উষ্ণ হক।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি