সুস্থ্য হয়েছেন অভিনেতা আলমগীর
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বরেণ্য অভিনেতা আলমগীর। আজ বুধবার বিকেলের মধ্যেই তিনি বাসায় ফিরবেন বলে জানা গেছে।
করোনায় আক্রান্ত হয়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন কিংবদন্তি চিত্রনায়ক আলমগীর। তবে শুরু থেকেই তিনি শারীরিকভাবে বেশ সুস্থ।
এর আগে, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গত ১৭ এপ্রিল কোভিড-১৯-এর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেন আলমগীর ও রুনা লায়লা। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে তাঁরা করোনার দ্বিতীয় টিকা গ্রহণ করেন। তাঁদের সঙ্গে একই দিনে টিকা গ্রহণ করেন আলমগীরের তিন সন্তান—মেহরুবা আহমেদ, আঁখি আলমগীর, তাসবির আহমেদসহ মোট ১২ জন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি