৬ মে ২০২৬

সুস্থ হলেই ফের কাজে যোগ দেবে অভিনন্দন : বায়ু সেনাপ্রধান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সুস্থ হলেই ফের কাজে যোগ দেবে অভিনন্দন : বায়ু সেনাপ্রধান

বিদেশ ডেস্ক : মেরুদণ্ডে চোট রয়েছে। চিড় ধরেছে পাঁজরের হাড়ে। সেই অসুস্থতা কাটিয়ে উঠলেই কাজে যোগ দেবেন বায়ু সেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। জানালের বায়ু সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিংহ ধানোয়া। পাকিস্তানে বিমান হানার পর এই প্রথম সাংবাদিক সাংবাদিক বৈঠক করল ভারতীয় বায়ু সেনা। তবে বায়ু সেনার অভিযানে পাকিস্তানে হতাহতের সংখ্যা নিয়ে মন্তব্য করতে চাননি বায়ু সেনা প্রধান।

প্রায় ৫৮ ঘণ্টা পাক সেনার কব্জায় থাকার পর শুক্রবার রাতে দেশে ফেরেন অভিনন্দন। তার পর থেকেই দিল্লিতে সেনাবাহিনীর আর আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উইং কমান্ডার। সেখানে তাঁর চিকিৎসা এবং শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। রবিবারই চিকিৎসকরা জানিয়েছেন, পাকিস্তান তাঁর শরীরে কোনও আড়ি পাতার যন্ত্র ঢুকিয়ে দিতে পারেনি। তবে তাঁর মেরুদণ্ডের নীচের অংশে আঘাত ধরা পড়েছে। চোট রয়েছে পাঁজরের হাড়েও। হাসপাতাল কর্তৃপক্ষ এও জানায়, আরও অন্তত ১০ দিন চিকিৎসা এবং শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি থাকতে হবে তাঁকে। ফলে অন্তত এই ১০ দিনের আগে যে অভিনন্দন কাজে যোগ দিতে পারবেন না, সেটা কার্যত নিশ্চিতই ছিল।

এই পরিস্থিতিতে সোমবার সাংবাদিক বৈঠক করেন বায়ু সেনাপ্রধান। সেখানেই অভিনন্দন কবে কাজে যোগ দিতে পারবেন, সেই প্রশ্ন করেন সাংবাদিকরা। ধানোয়া বলেন, ‘‘আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তিনি কবে ফের ককপিটে বসতে পারবেন, সেই বিষয়টি নির্ভর করছে তাঁর শারীরিক সুস্থতার উপর। চিকিৎসকরা তাঁকে ‘ফিট’ ঘোষণা করলেই ফের কাজে যোগ দেবেন।’’

গত ২৭ ফেব্রুয়ারি ভারতের আকাশ সীমা লঙ্ঘন করে ভারতে হামলা চালায় পাক বায়ুসেনা। মিগ-২১ বাইসন যুদ্ধবিমানে পাল্টা প্রতিরোধ করেন ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার অভিনন্দন। পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করার পর নিজের বিমানও ধ্বংস হয়ে যায়। তবে তার আগেই বিমান থেকে ‘ইজেক্ট’ করে অর্থাৎ চলন্ত বিমান থেকে বেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে নামতে সক্ষম হন অভিনন্দন। তার পরই পাক সেনার হাতে বন্দি হন। তবে তার আগে তাঁকে পাক অধিকৃত কাশ্মীরের জনতা মারধর করে। সেই মারধর এবং ‘ইজেক্ট’ এর এবং মারধরের জেরেই চোট পান অভিনন্দন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি