সুষ্ঠু নির্বাচন হলে আ’লীগ ৩০টি আসনও পাবে না: ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন মানা হবে না বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না বলেও দাবি করেন তিনি।
শনিবার (২ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সবশেষ নির্বাচন’ বিষয়ে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে বিরাজনীতিকরণ করছে আওয়ামী লীগ সরকার। দলীয়করণ করা হয়েছে সব প্রতিষ্ঠান। সরকারের দিন দ্রুতই ফুরিয়ে আসছে; তাই ‘মানে মানে’ ক্ষমতা থেকে সরে যেতে সরকারকে পরামর্শও দেন তিনি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি