৬ মে ২০২৬

সুষ্ঠু নির্বাচন আমরাও চাই : পরিকল্পনা মন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুষ্ঠু নির্বাচন আমরাও চাই : পরিকল্পনা মন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সুষ্ঠু নির্বাচন শুধু বিএনপি চায় না আমরাও চাই। দেশের মানুষও চায়। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব সকল দলের। যেসব দল আইনে বিশ্বাস করে তারা নির্বাচনেও বিশ্বাস করে।’ শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জাকির হোসেন। এম এ মান্নান বলেন, আওয়ামী লীগ কিংবা অন্য কোন দল হোক যারা নির্বাচন করবে তারা নির্বাচনী আইনের আওতায় করবে এবং আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন হোক। সুতরাং সুষ্ঠু নির্বাচনের পক্ষে সরকার কোন বাধা দিবে না, কারণ জনগণের আস্থা আওয়ামী লীগ সরকারের উপর আছে। আর সেটা নির্বাচনেই প্রমাণ হবে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় একটা দূর্ঘটনা ছিল কেবল। জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছিল সেটা আর এখন নেই। পরে মন্ত্রী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পীয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি