৪ মে ২০২৬

সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরসীম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরসীম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের নবাগত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেছেন, ‘উন্নত রাষ্ট্র গঠন ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরসীম। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। পুলিশ ও সাংবাদিকরা একইভাবে কাজ করেন। পুলিশ কাজ করে আইন দিয়ে আর সাংবাদিকরা কাজ করে কলম দিয়ে। পুলিশের ভূল হলেও তা আপনাদের লেখনিতে তুলে ধরুন, এতে করে আধুনিকায়নে আরো এক ধাপ এগিয়ে যাবে পুলিশ। এছাড়া জেলার যে কোন অন্যায়, অত্যাচার, অবিচার ও অপরাধ দমনে পুলিশকে সহযোগিতার আহবান জানান নতুন এ পুলিশ সুপার। কর্মস্থলে যোগ দিয়েই বুধবার (২৪ আগষ্ট) বিকেলে নিজস্ব হলরুমে প্রেস ব্রিপিংয়ের আয়োজন করে এসব কথা বলেন তিনি। এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মংনেথোয়াই মারমা, ডিআইওয়ান আজিজুল হক মিয়া। এসময় প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলায় কর্মরত সাংবাদিকরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে পুলিশ সুপার সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে জনবান্ধব পুলিশিং উপহার দেয়ার আশাবাদ ব্যাক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন। বিপি<> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি