৪ মে ২০২৬

সুপারহিরো হয়ে আসছেন প্রিয়াঙ্কা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সুপারহিরো হয়ে আসছেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: দুনিয়াজুড়ে সিনেমাপ্রেমীদের কাছে সুপারহিরো চরিত্রগুলো তুমুল জনপ্রিয়। ব্যাটম্যান, স্পাইডারম্যান, সুপারম্যান, ক্যাপ্টেন আমেরিকা, থর, হাল্ক নিয়ে যেন উন্মাদনার শেষ নেই। এসব চরিত্র যখনই পর্দায় হাজির হন তখনই হুমড়ি খেয়ে পড়েন দর্শক।

হলিউডের সাফল্যে বলিউডও অনুপ্রাণিত হয়ে চেষ্টা করেছে সুপারহিরোভিত্তিক সিনেমা নির্মাণের। হৃত্বিক রোশান দর্শক মাতিয়েছেন ‘কৃষ’ হয়ে। এই চরিত্রের দুটি কিস্তিই বাজিমাত করেছে বক্স অফিসে। শাহরুখ খানকে দেখা গেছে ‘রা ওয়ান’ নামের একটি সুপারহিরো চরিত্রে।

তারপর অনেকটা সময় পেরিয়েছে। তেমন করে আর বলিউডে সুপারহিরো নিয়ে কোনো সিনেমা দেখা যায়নি। তারই মধ্যে খবর এলো বলিউড তারকা প্রিয়াঙ্কা সুপারহিরো হয়ে আসছেন। তবে এটি বলিউডে নয়। নেটফ্লিক্সের জন্য তৈরি হওয়া হলিউডের একটি ছবিতে দেশি গার্লকে দেখা যাবে সুপারহিরো চরিত্রে।

নেটফ্লিক্সের এই ছবির নাম রাখা হয়েছে ‘উই ক্যান বি হিরোস’। সুপারহিরো ফ্যান্টাসি ফিচার ঘরানার কাজ হবে এটি। ছবিটির গল্পকার ও পরিচালক রবার্ট রদ্রিগেজ। ছবিটি প্রযোজনাও করছেন তিনি। রবার্টের শেষ কাজ ছিল ‘এলিটা: ব্যাটেল অ্যাঞ্জেল’।

‘উই ক্যান বি হিরোস’ ছবিটি গড়ে উঠবে এলিয়েন এবং পৃথিবীর সুপারহিরোদের দ্বন্দ্ব নিয়ে। গল্পে এলিয়েনরা পৃথিবীর সুপারহিরোদের কিডন্যাপ করবে। আর কিডন্যাপ হওয়া সুপারহিরোদের সন্তানরা একত্রিত হবে তাদের বাবা-মা’কে উদ্ধান করার জন্য।

প্রিয়াঙ্কার পাশাপাশি এ ছবিতে আরও থাকবেন ক্রিস্টিয়ান স্টেলার, গোসেলিন, আকিরা আকবর, অ্যান্ড্রু ডিয়াজ, অ্যান্ডি ওয়াকেনসহ আরও অনেকে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি