৭ মে ২০২৬

সুনামগঞ্জে সংঘর্ষ থামানো চেষ্টা কালে নিহত ১, আহত ১৫ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সুনামগঞ্জে সংঘর্ষ থামানো চেষ্টা কালে নিহত ১, আহত ১৫ জন
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে দিরাইয়ে জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আনোয়ার হোসেন (৫০) নামে ১জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন গ্রামের মৃত আরিফ উল্লার ছেলে। আহতরা হলেন সুফি মিয়া, আবুল কালাম, সুজন মিয়া, মেহেদী হাসান, সানোয়ার মিয়া, টিটন মিয়া ও উজ্জল মিয়া।
গ্রামবাসী সুত্রে জানা যায়, মৃত আনোয়ার হোসেনের আপন ভাই সানোয়ার হোসেন, ওয়ারিদ মিয়া ও চাচাতো ভাই সুফি মিয়ার সাথে গ্রামের মনফর মিয়ার (নিহত আনোয়ার হুসেসনর বিয়াই) সাথে দীর্ঘদিন ধরে কিছু জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধ কৃত জমিতে গতকাল রোববার মনফর মিয়ার লোকজন ধান রোপণ করে। বিরোধপূর্ণ জমিতে ধান রোপণকে কেন্দ্র করে সোমবার সকালে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় নিহত আনোয়ার মিয়াসহ গ্রামের লোকজন সংঘর্ষ থামানোর চেষ্টা করাকালে আনোয়ার হোসেন মাটিতে লুটিয়ে পড়লে আনোয়ার হোসেনসহ আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় হাসপাতালে কর্মরত ডাক্তার মনি রানী তালুকদার আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহিদুল হক মুন্সি জানান, নিহত আনোয়ার হোসেনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হবে। সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি