সুনামগঞ্জে হাওরে উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের হাওর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে 'হাওড় এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প' (HAERPIIP)-এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
(১৮ আগস্ট ২০২৬) মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সুনামগঞ্জের আয়োজনে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২৪, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, "হাওড়বাসীর দীর্ঘদিনের স্বপ্নের এই উড়াল সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়িত হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। কৃষি ও অর্থনৈতিক ক্ষেত্রে সূচিত হবে নতুন সম্ভাবনার।"
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী মোদকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:প্রকল্প পরিচালক (HAERPIIP)
ফেরদৌস আহমেদ, সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী এলজিইডি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি ও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক, , জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান।
বক্তারা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে দ্রুত ও মানসম্মত কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ জামালগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এলাকার সার্বিক সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বুরুজবাগান বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ বাতিলের দাবিতে মানববন্ধন
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি