৯ মে ২০২৬

সুনামগঞ্জে আবারও বন্যা, মানুষের দূর্ভোগ চরমে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সুনামগঞ্জে আবারও বন্যা, মানুষের দূর্ভোগ চরমে
সুনামগঞ্জে প্রতিণিধি: ভারতে মেঘালয় হতে গারো পাহাড়ের সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢল, ও অবিরাম ভারী বৃষ্টির ফলেই সৃষ্ট বন্যা পরিস্থিতির মানুষের দুর্ভোগ চরমে। গত তিন দিন যাবত ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ও সুনামগঞ্জে বৃষ্টিপাত হওয়ায় আবারও বন্যায় রাস্তাঘাট সহ ঘরবাড়ী তলিয়ে যাচ্ছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সুত্রে জানাযায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে পানি কিছুটা বেড়েছে। সুনামগঞ্জ জেলার সব কয়টি উপজেলার রাস্তাঘাট ও ঘরে পানি বন্ধী রয়েছে। অনেকের ঘর থেকে অন্যত্র চলে যাচ্ছেন। বাড়ির উঠানে ও সড়কে পানি উঠেছে। কেউ কেউ আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিচ্ছেন। সুনামগঞ্জ সদর সহ ধর্মপাশা, মধ্যরগর, তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার,  উপজেলায় কয়েক হাজার গ্রামের অনেক জায়গাতেই রাস্তাঘাট ও ঘর বাড়ী প্লাবিত। এদিকে ধর্মপাশা থেকে মধ্যনগর উপজেলার রাস্তা মাত্র একটি। চলাচল কারী সড়ক এখনও প্লাবিত ফলে লোকজন নৌকা যোগে পারাপার হচ্ছেন। মধ্যনগর থেকে মহিষ খলা সড়কে ও হাটুঁ পরিমাণ পানি। ঘরের অবস্হা খুবই নাজুক। গ্রামের অবস্থা আরও বেশী একপাড়া থেকে আরেক পাড়া যাওয়া যাচ্ছেনা। বানভাসী মানুষ খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকটে ভূগছে। প্রশাসনের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত আছে কিন্ত প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। অনেক জায়গাতেই চেয়ারম্যান, মেম্বার দের দেখাই মিলছে না, ত্রান মিলবে দুরের কথা। উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র গুলোতে শুকনো খাবার ও রান্না করা খাবার দেয়া হচ্চে না। অনেকেই বাড়ি ঘরে থেকেও কিছুই পাননি। বিভিন্ন উপজেলায় নিম্নাঞ্চল এখনও প্লাবিত। জেলা সদরের সাথে উপজেলার গুলো এখনও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে। অপর দিকে সাচনা থেকে সুনামগঞ্জ রাস্তা ডুবি যানবাহন ও সাধারণ মানুষ নৌকা যোগে পারাপাড় হচ্ছেন। এদিকে সাধারণ মানুষ হতাশায় ভোগছেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি