৭ মে ২০২৬

সুলতানা কামালকে প্রাণনাশের হুমকি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সুলতানা কামালকে প্রাণনাশের হুমকি

বাংলাপ্রেস অনলাইন : বিশিষ্ট মানবাধিকারকর্মী সুলতানা কামালকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থানায় জিডি করেছেন সুলতানা কামাল। জিডি নম্বর ১৭১।

এতে বলা হয়েছে, সুলতানা কামালসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ‘ইসলামের স্বার্থে হত্যা ও শেষ করে দেয়ার’ হুমকি দেয়া হয়েছে।

জানা গেছে, ‘লোন ওলফ’ নামে কথিত একটি অনলাইন ম্যাগাজিন বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে ছড়ানো হয়েছে। তাতে সুলতানা কামাল, শাহরিয়ার কবির, মুনতাসির মামুনসহ বেশ কয়েকজনের নাম ‘আমাদের টার্গেট’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জিডির পর সুলতানা কামালের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি