শুক্রবারের পর থেকে প্রতিদিন চলবে মেট্রোরেল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলাচল করবে মেট্রোরেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সেক্রেটারি খোন্দকার এহতেশামুল কবির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল।
কোম্পানি সচিবের সই করা ডিএমটিসিএল অফিস আদেশ অনুসারে, প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মেট্রোরেল উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে ছেড়ে যাবে এবং রাত ৯টা পর্যন্ত মতিঝিল মেট্রো স্টেশনে চলাচল করবে। এছাড়া, শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৮টা ৪০ পর্যন্ত মেট্রোরেল মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত চলবে।
প্রসঙ্গত, আন্দোলনের সময় গত ১৯ জুলাই ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রো স্টেশন পুনরায় চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি