শুক্রবার ৬ জেলায় বৃষ্টি, ঘন কুয়াশার দাপট রবিতেও, এবার কি বাংলায় শীত বাড়বে?
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক : 1/7শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে? সপ্তাহের শেষ কর্মদিবসে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে। বাকি ন'টি জেলার (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।
2/7উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে শুক্রবার? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার দার্জিলিঙে হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে। বাকি সাতটি জেলায় (জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শুষ্ক থাকবে আবহাওয়া।
3/7শুক্রবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে? শুক্রবার সকালের দিকে কলকাতায় কুয়াশা বা ধোঁয়াশার প্রভাব থাকবে। মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি আশপাশে থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি ছিল।
বিপি/টি আই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি