শুক্র-শনি ছাড়া ঢাকায় র্যালি ও সমাবেশ করা যাবে না : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুক্র ও শনিবার ছাড়া রাজধানীতে কোনো ধরনের সমাবেশ ও র্যালি করা যাবে না।
বৃহঃস্পতিবার দুপুরে নগর ভবনে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে একথা জানান ।
একই সাথে পাঠ্যসূচিতে ট্রাফিক সংক্রান্ত নীতিমালা যুক্ত করা হবে বলে জানান তিনি। আগামী ৬ মাসের মধ্যেই এসব কর্মসূচি বাস্তবায়ন হবে বলেন জানান মন্ত্রী। এসময় ফের বিএনপিকে সংসদে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের।
দুই কোটির বেশি মানুষের বাস রাজধানী ঢাকায়। দিনভর মানুষের ছোটাছুটিতে সব সড়কেই থাকে যানজট। ফলে অল্প দূরত্বে যেতেও নগরবাসীকে বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। যানজটের এই সমস্যা আরও বাড়িয়ে দেয় বিভিন্ন দল ও সংগঠনের সভা-সমাবেশ, মানববন্ধন, মিছিল ও র্যালি। এসব বিষয় মাথায় রেখেই নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। মন্ত্রী বলেন, রাজধানীতে ব্যাটারি চালিত ইজি বাইক নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া যাত্রীদের চলাচল ও রাস্তা পারাপারেও নীতিমালা প্রণয়নের কথা জানান তিনি। আগামী ছয় মাসের মধ্যে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সঙ্গীত একাডেমি