সুখবর দিলেন ঐশ্বর্যা রাই বচ্চন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস ডেস্ক : হ্যাঁ, ঠিকই পড়েছেন। সুখবর দিলেন ঐশ্বর্যা রাই বচ্চন। তাঁর প্রিয় পরিচালক মণিরত্নমের নতুন ছবিতে এ বার দেখা যাবে তাঁকে। বহু দিন পর তামিল ইন্ডাস্ট্রিতে বিশ্বসুন্দরীর প্রত্যাবর্তন। তবে চমক আছে আরও! এই ছবিতে একসঙ্গে মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে ঐশ্বর্যাকে।
বচ্চন পরিবারে এখন খুশির হাওয়া। অমিতাভ বচ্চন ‘দাদাসাহেব ফালকে’ সম্মানে সম্মানিত। অন্য দিকে বউমার তামিল ইন্ডাস্ট্রিতে পদার্পণ।
অওর প্যার হো গ্যায়া’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ঐশ্বর্যা। তাই অনেকেরই ধারণা, এই সিনেমার মাধ্যমেই অভিনয়ের দুনিয়ায় পা রাখেন ঐশ্বর্যা। তবে না, এমনটা নয়, ঐশ্বর্যা অভিনয়ে পা রেখেছিলেন মণিরত্নমের তামিল ছবি ‘ইরুভার’-এর মাধ্যমে। সে অনেক বছর আগের কথা। সেই মণিরত্নমের সঙ্গে আবার কাজ! খুশি ঐশ্বর্যা।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি