সুইস বাধা ডিঙিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ঢাকা: অবশেষে ব্রাজিল ডিঙাল সুইস বাধা। বিশ্বকাপে আগেও দুবার মুখোমুখি হলেও একবারও সুইজারল্যান্ডকে হারাতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু দানে দানে তৃতীয়বারে এসে সুইসদের হারাল সাম্বার দেশ। ক্যাসেমিরোর একমাত্র গোলে সুইস বাধা ডিঙিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল।
এ সোমবার (২৮ নভেম্বর) সুইজারল্যান্ডের বিপক্ষে ক্যাসেমিরোর একমাত্র গোলে সুইজারল্যান্ডকে বিশ্বকাপে প্রথমবারের মতো হারিয়েছে ব্রাজিল। দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে গোলটি করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
সুইসদের বিপক্ষে এ ম্যাচে নেইমারের অভাবটা হাড়ে হাড়ে টের পেয়েছে ব্রাজিল। পাঁচবারের চ্যাম্পিয়নরা সুইসদের বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেললেও ৮৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে গোলের জন্য।
এদিন ব্রাজিল খেলতে নামে দুটি পরিবর্তন নিয়ে। ইনজুরিতে ছিটকে যাওয়া নেইমার ও দানিলোর জায়গায় ফ্রেড ও এডার মিলিতাকে নিয়ে নামে ব্রাজিল। আক্রমণ-প্রতিআক্রমণে ভরা প্রথমার্ধে গোল করতে পারেনি কোন পক্ষই।
সেরা তারকা নেইমারের অনুপস্থিতিতে কোচ তিতে সুইসদের বিপক্ষে শুরু করে ৪-৩-৩ ফর্মেশনে। সুইসদের বিপক্ষে একাদশে ফেরেন ফ্রেড। ক্যাসেমিরো ও লুকাস পাকুয়েতার সঙ্গে মধ্যমাঠ সামলান তিনি।
৪-৩-৩ ফর্মেশনে খেলতে নামা ব্রাজিল শুরুর ১০ মিনিট খেলছে অগোছালো ফুটবল। তবে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণ করতে থাকে রিচার্লিসন-রাফিনিয়ারা। ম্যাচের শুরুতেই ফ্রি কিক পায় ব্রাজিল। ডি বক্সে দারুণ ক্রস পেলেও জায়গামতো কেউ না থাকায় বলে পা লাগাতে পারেনি কেউই।
১৮ মিনিটে দারুণ সুযোগ পায় ব্রাজিল। বাঁ প্রান্ত থেকে পাকুয়েতা বল ফেলেন ডি বক্সে। রিচার্লিসন পা লাগালেও ক্লিয়ার করে সুইস ডিফেন্ডার।
২৫ মিনিটে ডান প্রান্ত দিয়ে ব্রাজিলের ডিবক্সে ঢুকে পড়ে সুইজারল্যান্ড। তবে রক্ষণভাগের দৃঢ়তায় বিপদমুক্ত হয় ব্রাজিল। ২৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে দারুণ ক্রস করেন রাফিনিয়া। কিন্তু গোলরক্ষকে একা পেয়েও গায়ে বল মারেন ভিনিসিউস। ৩০ মিনিটে দূরপাল্লার শটে গোলরক্ষকের পরীক্ষা নেন রাফিনিয়া।
প্রথমার্ধের শেষের দিকে একের পর এক আক্রমণ শানাতে থাকে রাফিনিয়া-ভিনিসিউসরা। কিন্তু সুইস গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ়তায় গোলের দেখা পায়নি ব্রাজিল।
এই ম্যাচের প্রথমার্ধে ব্রাজিলের গোল লক্ষ্য করে মাত্র একটি শট নিতে পেরেছে সুইজারল্যান্ড। যা ২০১০ সালে স্পেনের বিপক্ষে ম্যাচের পর বিশ্বকাপ ম্যাচে তাদের সর্বনিম্ন।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে অল্পের জন্য গোলবঞ্চিত হয় সুইজারল্যান্ড। ডানপ্রান্ত দিয়ে ডিবক্সে বিপজ্জনক বল ফেলেন সুইজারল্যান্ডের এক খেলোয়াড়। গোললাইনের ঠিক সামনে থেকে বল ক্লিয়ার করেন থিয়াগো সিলভা।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি