সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজ বিক্ষোভে উত্তাল। যুক্তরাষ্ট্রে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশে।
আয়ারল্যান্ডের পর সর্বশেষ সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে যোগ দিয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে সহযোগিতা বন্ধের দাবিতে ও গাজায় যুদ্ধের প্রতিবাদে লুসান বিশ্ববিদ্যালয়ের একটি ভবন দখল করে প্রায় ১০০ শিক্ষার্থী বিক্ষোভ করেছে।
একজন বিক্ষোভকারী স্থানীয় গণমাধ্যমে বলেন, ২০০ দিনেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিরা নিহত হচ্ছে কিন্তু আমাদের কথা শোনা হচ্ছে না। সুইস টেলিভিশনকে ওই বিক্ষোভকারী বলেন, এখন সরকারগুলোকে পদক্ষেপ নিতে বাধ্য করার জন্য বিশ্বব্যাপী আন্দোলন চলছে, কিন্তু তা হচ্ছে না। এজন্য আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে এখনই সম্পৃক্ত করতে চাই।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসের কাজে বিঘ্ন না ঘটলে সোমবার পর্যন্ত এই বিক্ষোভ চলতে পারে। রেক্টর ফ্রেডেরিক হারম্যান আরটিএস রেডিওকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক অবস্থান নিতে বলা হয় না। সূত্র : আল জাজিরা
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি