শুধু সাংসদ নয় তারাগঞ্জ-বদরগঞ্জবাসীর সেবকও হতে চাই : রাসেল তালুকদার
রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ ক্ষমতার লোভে আমি এম.পি হতে চাই না। জনগনের সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই। গতকাল রাতে চিকলী বাজারে বিকল্পধারার শাখা কার্যালয়ে কর্মী সভায় এসব কথা বলেন রংপুর-২, তারাগঞ্জ-বদরগঞ্জ আসনে বিকল্প ধারার প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী হারুন-অর-রশিদ রাসেল তালুকদার।
গত ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক তার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করেন। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তার নির্বাচনী এলাকায় আনন্দের বন্যা বইছে। দীর্ঘ কয়েক বছর পর তারাগঞ্জ এলাকাবাসী একজন এম.পি প্রার্থী পেয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে প্রায় বদরগঞ্জ এলাকার প্রার্থী মনোনয়ন পান। এম.পি নির্বাচিত হওয়ার পর তারা বদরগঞ্জের দিকে তাকালেও তারাগঞ্জের দিকে তাকান না। ফলে বর্তমান সরকারের আমলে দেশের বিভিন্ন এলাকায় উন্নয়ন হলেও তারাগঞ্জে উন্নয়নের ছোয়া লাগেনি। এজন্য প্রকৌশলী রাসেল তালুকদার ব্যবসার কথা চিন্তা না করে জনসেবার কথা ভেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি অবহেলিত এ নির্বাচনী এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করতে চান। বেকারদের নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দুর করতে চান। রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন করতে চান। তিনি আজীবন সাধারণ মানুষের পাশে থাকতে চান। ইতোমধ্যে তিনি দু উপজেলায় ব্যাপক গণ সংযোগ করেছেন।
তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময়, ব্যবসায়ীদের সাথে মতবিনিময়, সাধারণ মানুষের সাথে মতবিনিময়, পেশাজীবি, চাকুরীজীবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় ও উঠান বৈঠক করেছেন। এ নির্বাচনে তরুন-তরুনীরা তার দিকে তাকিয়ে রয়েছেন। ভোটারদের সাথে কথা বলে জানা যায়, বিগত নির্বাচনে তারা অনেককে ভোটদিয়ে নির্বাচিত করেছেন। কিন্তু ভোটের পর আর তাদের দেখা পাওয়া যায় না। ফলে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। রাস্তা দিয়ে চলাচল করতে পারি না। আমাদের দুরাবস্থার কথা কেউ শোনেনা। তাই এবার রাসেল ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। রাসেল ভাই যুবক ছেলে, তাকে দিয়েই এলাকার উন্নয়ন করা সম্ভব হবে। আমরা তার সাথে রয়েছি।
সাংবাদিকদের রাসেল তালুকদার জানান, আমি এলাকার উন্নয় করতে এসেছি। আমি মানুষের পাশে থেকে উন্নয়নের মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই। সুখে-দুখে তাদের সাথী হতে চাই। তিনি আরও বলেন ১৫ই আগষ্টে বঙ্গবন্ধুসহ তার পরিবারকে ও শিশু রাসেলকে নির্মম ভাবে হত্যা করা হয়। সেদিন শিশু রাসেলের আকুতি ঘাতকরা শুনেননি। তাই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই রাসেল হয়ে আমি জননেত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার সহযোদ্ধা হতে চাই। আমি এ নির্বাচনে জয়ী হবো শতভাগ আশাবাদী।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি