৫ মে ২০২৬

শুদ্ধি অভিযানই প্রমাণ করে আ.লীগ দুর্নীতিবাজে ছেয়ে গেছে: ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শুদ্ধি অভিযানই প্রমাণ করে আ.লীগ দুর্নীতিবাজে ছেয়ে গেছে: ফখরুল

বাংলাপ্রেস ডেস্ক: সরকার ও ক্ষমতাসীন দল যে দুর্নীতিবাজে ভরে গেছে সেটি শুদ্ধি অভিযানই প্রমাণ করে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রোববার শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতির জিয়াউর রহমানের মাজারে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে গিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিনাভোটে সরকারে থাকা আওয়ামী লীগ দুর্নীতিবাজ, অপরাধী, টেন্ডারবাজ, ক্যাসিনো ব্যবসায়ীতে ছেয়ে গেছে। চলমান শুদ্ধি অভিযানেই বিষয়টি প্রমাণ করে। এই অভিযানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ নেতাদের চরিত্র ফুটে ওঠছে।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, যে মানুষটি গণতন্ত্রের জন্য সারাটি জীবন সংগ্রাম করে যাচ্ছেন আজ সেই মানুষটিকে আটকে রাখা হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে না। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত করতে চাইছে সরকার।

খালেদা জিয়ার জামিন না দেয়ার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সবার জামিন হলেও খালেদা জিয়ার জামিন আটকে দেয়া হচ্ছে। তাকে কারাগারে রেখেই মেরে ফেলতে চাইছে সরকার।

যুবদলসহ বিএনপি নেতাকর্মীদের আন্দোলনে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘণ্টা বাজাতে হবে। একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশন সেই নির্বাচন পরিচালনা করবে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল ইসলাম মজনু, উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি