৫ মে ২০২৬

সুদানের সংঘাতে ২০ শিশুর প্রাণহানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪ পিএম
সুদানের সংঘাতে ২০ শিশুর প্রাণহানি

বাংলাপ্রেস ডেস্ক: সুদানে চলমান সংঘাতে চলতি বছরের জানুয়ারি মাসে অন্তত ২০ শিশু নিহত হয়েছে। নিহত শিশুদের বেশিরভাগই দেশের পশ্চিমাঞ্চলের করদোফান ও দারফুর অঞ্চলের বাসিন্দা।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে সুদানসহ পুরো অঞ্চলে শিশুদের বর্তমান মানবিক পরিস্থিতি তুলে ধরা হয়।
ইউনিসেফ জানায়, ২০২৬ সালের জানুয়ারিতে সুদানে অন্তত ২০ শিশু প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশ করদোফান ও দারফুর রাজ্যে নিহত হয়েছে। চলমান সংঘাতের কারণে দেশটিতে লাখ লাখ শিশু এখন জীবনরক্ষাকারী সহায়তা, সুরক্ষা এবং জরুরি সেবা থেকে বঞ্চিত অবস্থায় রয়েছে।
সংস্থাটি সতর্ক করে জানায়, উত্তর দারফুরের আল-ফাশের এবং করদোফানের কাদুগলি এলাকায় ইতোমধ্যে দুর্ভিক্ষ পরিস্থিতি নিশ্চিত হয়েছে। পাশাপাশি আরও প্রায় ২০টি এলাকা দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকিতে রয়েছে।
সুদানের মোট ১৮টি রাজ্যের মধ্যে পশ্চিমাঞ্চলের দারফুর অঞ্চলের পাঁচটি রাজ্যের প্রায় সবকটিই বর্তমানে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে রয়েছে। তবে উত্তর দারফুরের কিছু অংশ এখনও সুদানি সেনাবাহিনীর দখলে আছে। দেশের বাকি ১৩টি রাজ্যের বেশিরভাগ এলাকা—দক্ষিণ, উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলসহ রাজধানী খার্তুম—সুদানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে সুদানি সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘাতে এ পর্যন্ত হাজারো মানুষ নিহত হয়েছে এবং কোটি মানুষের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি