সুচি'র কানাডার সম্মানসূচক নাগরিকত্ব বাতিল

বাংলাপ্রেস অনলাইন: কানাডার সম্মানসূচক নাগরিকত্ব হারালেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সেনাবাহিনীর পরিকল্পিত নৃশংসতা ঠেকাতে ব্যর্থ হওয়ায় । এই সম্মাননা প্রত্যাহারের ওপর কানাডার পার্লামেন্টে ভোটাভুটির পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়া হয়েছে। কানাডার পার্লামেন্টের উচ্চকক্ষ মঙ্গলবার সর্বসম্মতিক্রমে মিয়ানমারের নেত্রীর সম্মানসূচক নাগরিকত্ব বাতিলে ভোট দেন। গত সপ্তাহে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সেও একই ধরনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়।
এর আগে আগস্ট মাসের শুরুর দিকে কানাডার আইনপ্রণেতারা রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর নির্মম হত্যা, নির্যাতনকে সর্বসম্মতভাবে ‘গণহত্যা’ হিসেবে ঘোষণা করেছেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে তারা একটি প্রস্তাবও পাস করেন। এরমধ্য দিয়ে মিয়ানমারে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের তথ্য-উপাত্তকে অনুমোদন দেয় হাউস অব কমন্স।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দীনেশ ত্রিবেদী
২০ বছরের ডাক্তারি ছেড়ে রুটি বিক্রির ব্যবসায়, এখন সুখী সেই নারী
সঙ্গীত একাডেমি