৬ মে ২০২৬

সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণ : আরো ১ জন গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণ : আরো ১ জন গ্রেফতার

বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউপির মধ্যম বাগ্যা গ্রামে ভোটের দিন রাতে গৃহবধূ ধর্ষণের ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। হেঞ্জু মাঝি নামে ওই ব্যক্তিকে কুমিল্লা দাউদকান্দি থেকে নোয়াখালীর গোয়েন্দা পুলিশ শুক্রবার আটক করে। এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে।

স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা ওই নির্যাতিত নারীর জবানবন্দি রেকর্ড করেছে ম্যাজিস্ট্রেট। আর এরই মধ্যে আদালতে গ্রেপ্তারকৃত ১০ আসামির মধ্যে ৭ জনের প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ও চরজব্বর থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল ৭ আসামির ৭ দিন করে রিমান্ড আবেদন করেন। রিমান্ডে ২ আসামী তাদের অপকর্মের দায় স্বীকার করেছে।

আসামিরা হলো- মূল ইন্ধনদাতা সাবেক ইউপি মেম্বার রুহুল আমিন, মূল হোতা হাসান আলী বুলু, প্রধান আসামি সোহেল, স্বপন, বাদশা আলম ওরফে বাসু , বেচু ও জসিম। পুলিশ সূত্রমতে, গত ৩০ ডিসেম্বর নির্বাচনের রাতে মধ্যম বাগ্যা গ্রামের সোহেল, হানিফ, স্বপন, চৌধুরী, বেচু, বাসু, আবুল, মোশারেফ ও ছালাউদ্দিন ৪০ বছর বয়সী এক নারীর বসত ঘর ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ওই নারীর স্বামী ও মেয়েকে বেঁধে রেখে তাকে ঘরের বাইরে নিয়ে নির্যাতন করে ও পিটিয়ে আহত করে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি