৫ মে ২০২৬

সুবর্ণচরে গণধর্ষণের শিকার সেই নারীকে দেখতে যাচ্ছেন বিএনপি নেতারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সুবর্ণচরে গণধর্ষণের শিকার সেই নারীকে দেখতে যাচ্ছেন বিএনপি নেতারা
 

শাহরিয়ার করিম, ঢাকা: ৩০ ডিসেম্বর ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের ধর্ষণের শিকার সেই নারীকে দেখতে শনিবার সকালে নোয়াখালীর উদ্দেশে রওনা হবেন ঐক্যফ্রন্টের নেতারা।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ঐক্যফ্রন্টের নেতারা শনিবার নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হবেন। শনিবার সকাল সাতটায় গুলশান বিএনপি অফিস থেকে তাঁরা রওনা হবেন।

সুবর্ণচরে ধর্ষণের শিকার হওয়া ওই নারী (৪০) নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঐক্যফ্রন্টের নেতারা সেখানেই যাবেন এবং বিকেলেই তাঁদের ঢাকায় ফেরার কথা রয়েছে। গত ৩০ ডিসেম্বর ভোটের দিন রাতে ওই নারীর স্বামী-সন্তানকে বেঁধে তাঁকে পিটিয়ে আহত করা হয় এবং ধর্ষণ করা হয়। নির্যাতনের শিকার নারীর পরিবার জানায়, ভোটকেন্দ্রে কথা-কাটাকাটির জেরে এই ঘটনা ঘটানো হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি