৭ মে ২০২৬

সুবিধাবঞ্চিতদের পাশে রোটারী করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সুবিধাবঞ্চিতদের পাশে রোটারী করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ

জবি থেকে সংবাদদাতা : রোটারী করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

গতকাল (২ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১১ টায় উত্তর টোলারবাগ, দারুসসালাম, মিরপুরে খাদ্য সামগ্রী বিতরন করেন উক্ত সংগঠনের সদস্যরা।

ঢাকা শহরের একমাত্র এলাকা উত্তর টোলারবাগ এর লকডাউনকৃত ৪৫ টি বাড়ি সংলগ্ন অবরুদ্ধ বস্তিবাসী ২০০ পরিবারের নিকট এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

বিতরনকালে “রোটারী করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ” এর উদ্যোক্তা রোটারিয়ান টি আই এম নুরুল কবীর, রোটারিয়ান শাহ আলম চৌধুরী হিমু, রোটারীয়ান সাদাতুর রহমান খান, রোটারিয়ান আমানুল হক কনক, রোটারিয়ান মাহমুদ হাসান, রোটারিয়ান জি এম নাজমুল হোসাইন, রোটারিয়ান খালেদ ফয়সাল রহমান প্রমুখসহ অন্যান্য রোটারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মো: মোস্তাক আহমেদের সরাসরি তত্বাবধানে উক্ত খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমে পুলিশের মিরপুর বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পুলিশবাহিনীর সহায়তায় রোটারেক্টগন তালিকাভুক্ত প্রতিটি বস্তিবাসী পরিবারের নিকট যথাযথ সতর্কতা অবলম্বনপূর্বক ঘরে ঘরে যেয়ে খাদ্য সামগ্রী হস্তান্তর করেন।

রোটারিয়ান শাহ আলম চৌধুরী হিমু জানান- রোটারী করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ একটি সামষ্টিক প্রচেষ্টা, যার মাধ্যমে বর্তমানের বিভিষিকাময় করোনা পরিস্থিতিতে দুস্থ, খেটে খাওয়া, শ্রমজীবি মেহনতী মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হবে। এই কর্মসুচীতে ইতোমধ্যে বিভিন্ন রোটারী ক্লাব, রোটারিয়ানগন, সমাজের বিভিন্নস্তরের মানুষ, কর্পোরেট হাউজ এবং বহুজাতিক কোম্পানীগুলো তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।সকলের মিলিত প্রচেষ্টায় এ দুঃসময়ের মোকাবিলা করবো ঐক্যবদ্ধভাবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি