৭ মে ২০২৬

সুবীর নন্দীর কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সুবীর নন্দীর কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাপ্রেস ডেস্ক: বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর চিকিৎসার খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় তাকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার মতো অবস্থা আছে কিনা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে মেডিকেলের সব কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর জন্য ডা. সামন্ত লালকে নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার রাত ৮টার কিছু সময় আগে কর্তব্যরত চিকিৎসকের নিকট সুবীর নন্দীর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় ডা. সামন্ত লালকে নির্দেশনা দেন তিনি।

দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন সুবীর নন্দী। তার হার্টেও সমস্যা রয়েছে। সিএমএইচের চিকিৎসক ব্রিগেডিয়ার তৌফিকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। পহেলা বৈশাখের রাতে (১৪ এপ্রিল) সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন একুশে পদকে ভূষিত সংগীতশিল্পী সুবীর নন্দী।

এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও কন্যা। রাতেই তাকে রাজধানীর সিএমএইচে নেওয়া হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি