৫ মে ২০২৬

সুবাহকে খুঁজে পাচ্ছে না পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুবাহকে খুঁজে পাচ্ছে না পুলিশ
বাংলাপ্রেস ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনে করা স্বামী গায়ক ইলিয়াস হোসাইনের মামলায় স্ত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহকে হন্য হয়ে খুজছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন গায়ক ইলিয়াস হোসাইন। গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬, ২৯ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়েছে। হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ জানিয়েছেন, ‘মামলাটি তদন্তাধীন রয়েছে। আমরা তদন্তের স্বার্থে সুবাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু তাকে খোঁজ করেও পাচ্ছি না।’ মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই সুব্রত দেবনাথও একই কথা বলেছেন। তিনি গণমাধ্যমে বলেছেন, ‘আমরা মামলার তদন্ত কাজ এগিয়ে নিচ্ছি। কিন্তু সুবাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’ এ বিষয়ে সুবাহ’র কোনো বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলে- তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। মামলার অভিযোগে বলা হয়েছে, সুবাহ গত বছর ২৮ ডিসেম্বর থেকে ১৫ ফেব্ররুয়ারি পর্যন্ত ফেসবুকে ইলিয়াসকে নিয়ে মানহানিকর নানা মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। এমনকি স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলাও করেছেন। এসব কারণেই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন ইলিয়াস। এজাহারে ইলিয়াস দাবি করেছেন, বিভিন্ন সময়ে সুবাহ তাকে ব্ল্যাকমেইল করেছেন। বিষয়টি নিয়ে ইলিয়াস হোসাইন গণমাধ্যমকে বলেছেন, ‘আমি দুই মাস চুপ ছিলাম। নিজের সম্মানের কথা ভেবে কিছু বলিনি। তবে আমার বিরুদ্ধে আনা অভিযোগ যে মিথ্যা তা সবার জানা প্রয়োজন। বিভিন্ন সময় মিথ্যা তথ্য দিয়ে আমার সম্মানহানি করা হয়েছে। তা সবাই দেখেছে। তাই আইনের আশ্রয় নিলাম।’ বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি