৫ মে ২০২৬

সত্যিই কি মারা গেছেন এন্ড্রু কিশোর!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সত্যিই কি মারা গেছেন এন্ড্রু কিশোর!

বাংলাপ্রেস ডেস্ক: কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুর গুজব ছড়িয়েছে আরো একবার। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে বাস্তবে আগের চেয়ে সুস্থ আছেন গুণী এ শিল্পী। এদিকে শিল্পীর মৃত্যুর গুজবে বিরক্ত এন্ড্রু কিশোরের পরিবার। বিভিন্ন গণমাধ্যমে এমনটা জানিয়েছেন এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস।

গুজবের বিষয়ে তিনি বলেন, এনিয়ে দুবার ছড়ালো এন্ড্রু কিশোরের মৃত্যুর খবর। আসলে এটিও পুরোপুরি ভুয়া সংবাদ। তিনি এখন বেশ ভালো আছেন। গতকাল দাদার সঙ্গে আমার কথাও হয়েছে। দাদা ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন আমার সঙ্গে কথা বলেন। তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ রয়েছেন বলে ফোনে জানিয়েছেন।

এদিকে এন্ড্রু কিশোরের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে মোমিন বিশ্বাস বলেন, দাদার শরীর অনেকটাই ভালো। আগামী সপ্তাহে তার চিকিৎসক লিম সুন থাই-এর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। এরপর বলা যাবে চিকিৎসা কতদিন, কীভাবে চলবে কিংবা দেশে ফিরলেও চিকিৎসা কেমন হবে।

গুজব রটনাকারীদের উদ্দেশ্যে মোমিন বিশ্বাস বলেন, যারা এভাবে গুজব ছড়িয়ে দিচ্ছে এটা মোটেও ভালো কাজ হচ্ছে না। একটা পরিবারকে মানসিকভাবে হেয় করছেন।

উল্লেখ্য, এর আগেও এন্ড্রু কিশোরের মৃত্যুর গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সে সময় তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়েছিলেন।

প্রসঙ্গত, শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে এন্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় গত বছরের (২০১৯) ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে নন-হজকিন লিম্ফোমা নামের ব্লাড ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয়। এরপর থেকে কয়েক মাস ধরে সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছে।

সংগীতজীবনের শুরুতে আবদুল আজিজ বাচ্চুর অধীনে প্রাথমিকভাবে সংগীতচর্চা শুরু করেন এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে তার প্লেব্যাক যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে আলম খান সুরারোপিত ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্য দিয়ে।

এরপর কিশোরের গাওয়া অনেক গান জনপ্রিয় হয়। বাংলা চলচ্চিত্রের গানে অবদান রাখার জন্য তিনি কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি