সত্যি কথা বলার সাহস প্রধানমন্ত্রীর আছে: কাদের

বাংলাপ্রেস ডেস্ক: সত্যি কথা বলার সাহস প্রধানমন্ত্রীর আছে এবং তিনি তা বলতে পারেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য ভাষণ বিএনপির গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আজ বুধবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে নিয়ে আলোচনার সময় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে স্বস্তির বিষয় হচ্ছে, ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণের মূল আসামি গ্রেফতার হয়েছে।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মেট্রোরেলের কাজ অনেকাংশেই শেষ হবে বলে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেল নির্মাণকারী প্রতিষ্ঠান এমন আশ্বাস দিয়েছে।
ওবায়দুল কাদরে বলেন, তারা যে সময় দিয়েছে, ডিসেম্বরের মধ্যে তাদের কাজ মোটামুটি শেষ হবে বলে জানিয়েছে। আমরা তাদের আরো সময় বাড়িয়ে ২০২১ সালের জুন পর্যন্ত টার্গেট দিয়েছি। তারা টার্গেট মিস করেছে, এমন রেকর্ড আমাদের জানা নেই।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি