১০ মে ২০২৬

স্ত্রী-সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
স্ত্রী-সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বাংলাপ্রেস ডেস্ক: স্ত্রী ও সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘুষ-দুর্নী‌তির মাধ্যমে সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগে বুধবার (৯ অক্টোবর) ক‌মিশ‌নের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ মামলা করা হয়। দুদকের করা পৃথক পাঁচটি মামলায় প্রত্যেকটিতে আসাদুজ্জামান খান কামালকে আসামি করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোদাচ্ছের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেন। গত ১৫ আগস্ট আসাদুজ্জামান খান কামালসহ আসামিদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। তার পরিপ্রেক্ষিতেই এই মামলা করেছে দুদক। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি