৪ মে ২০২৬

স্তনের আকার নিয়ে আমি গর্বিত: স্বস্তিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
স্তনের আকার নিয়ে আমি গর্বিত: স্বস্তিকা

বিনোদন ডেস্ক: এই সংসারে এমন কোনো দায়িত্ব নেই, যা মহিলারা পালন করতে পারেন না। মা, স্ত্রী, বোন, মেয়ে সব দায়িত্বেই তারা এক্কেবারে সঠিক। বছরে শুধু একটা দিনই বরাদ্ধ করা থাকে তাদের জন্য। কিন্তু সারা বছর কতটা সম্মান পান মহিলারা, কতটা অধিকার দেয়া হয় মহিলাদের, সে বিতর্ক চলছে, চলবে।

মহিলা যতই আকাশে উড়ুন কিংবা রাইফেল ধরুন, পুরুষের দৃষ্টি এখনো নারীর শরীরের ভাঁজেই। আর তাই সেইসব পুরুষদের একেবারে যোগ্য জবাব দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী।

কোনদিনই রেখে ঢেকে কথা বলেন না তিনি। উত্তর দেন সোজা-সাপটা। এবারো বুঝিয়ে দিলেন নারী মানেই শুধুই একটা শরীর কিংবা জামা অথবা কানের দুল নয়। লিপস্টিক, নেল পালিশের অনেক উর্ধ্বে নারীর ভূমিকা।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক ডিজাইনারের পোশাক পরে ছবি পোস্ট করেছিলেন স্বস্তিকা। নীল আর সাদা মেশানো সালোয়ার পরণে। অনেকেই প্রশংসা করে কমেন্ট করেছেন তাতে। তবে ট্রোলেরও অভাব হয়নি। কেউ খোঁটা দিয়েছেন বয়স নিয়ে। কেউ আবার শরীর।

অভিনেত্রীর স্তনের আকার ঠিক নেই বলেও মন্তব্য করেছেন অনেকে। কেউ বলেছেন, স্তনের আকার ঠিক না থাকায় পোশাকটা তাকে মানাচ্ছে না।

এইসব ট্রোলেরই জবাব দিয়েছেন স্বস্তিকা। লিখেছেন, আমি আমার স্তনের আকার নিয়ে গর্বিত। আমি একজন গর্বিত মা।

যেসব পুরুষেরা এমন মন্তব্য করেছেন তাদের উদ্দেশ্যে স্বস্তিকা লিখেছেন, আগে নিজের সন্তানকে বুকের দুধ খাওয়ান, তারপর কথা বলবেন। আমি আমার স্তনের এই পরিবর্তিত আকার নিয়ে গর্বিত। কারণ আমি একজন গর্বিত মা। আমি কখনো পাম্প ব্যবহার করিনি।’

তিন আরো লিখেছেন, অভিনয়ের সময় আমাকে এমন ব্রা পরতে হয় যাতে স্তনের আকারটা সুন্দর দেখায়, ঠিক যেমনটা দেখতে চায় সবাই। কিন্তু যখন কাজের বাইরে থাকি, তখন ওসব নিয়ে ভাবিনা।

নারী দিবসের ‘সার্কাস’ নিয়ে তিনি লেখেন, এত বড় বড় কথার মাঝে এটাই হল আসল সত্যি। স্তন, ঠোঁট কিংবা কোমর সুন্দর না হলেই তোমাকে ট্রোলড হতে হবে। স্বস্তিকার এই সাহসী মন্তব্য মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি