৪ মে ২০২৬

শতবর্ষী প্রতিষ্ঠান ডোমার নাট্য সমিতির নির্বাচনে বিজয়ী হলেন যারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শতবর্ষী প্রতিষ্ঠান ডোমার নাট্য সমিতির নির্বাচনে বিজয়ী হলেন যারা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে সংস্কৃতিক অঙ্গনের চারণ ভুমি শতবর্ষী প্রতিষ্ঠান ডোমার নাট্য সমিতির নির্বাচনে সোহাগ, পরশ,চান্দা, রাশেদ ও সোহেল নির্বাচিত হয়েছে।শনিবার (১৪ মার্চ) নাট্য সমিতির হলরুমে সকাল ১০টা থেকেবিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। মোট ভোট ছিল ৯৫ জনতাদের মধ্যে ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।সহ- সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান সোহাগ ৪৫ ভোটপেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দি মুকুল সওদাগড় পেয়েছে ৩০ ভোট। সঙ্গীত সম্পাদক পদে পরশ চন্দ ৪০ ভোট পেয়েনির্বাচিত হয়। তার নিকটতম জাকির হোসেন হিটলার পেয়েছে ৩৫ ভোট।

অপরদিকে কার্যনির্বাহী সদস্য পদে ৫জনের মধ্যেজাকিয়া বেগম চান্দা ৬১ ভোট, রাশেদুজ্জামান রাশেদ ও সোহেল রানা ৪৬ভোট পেয়ে নির্বাচিত হয়। এছাড়া বিনাপ্রতিদ্বন্দিতায় সভাপতি পদে সহিদার রহমান মানিক, সিনিয়রসহ-সভাপতি এনায়েত হোসেন নয়ন, সহ-সভাপতি গোলামমোস্তফা, শাহিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদকআসাদুজ্জামান চয়ন, প্রচার সম্পাদক রওশন রশিদ, নাট্য সম্পাদক মোজাফর আলী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আল আমিনরহমান, অর্থ সম্পাদক মাসুদ বীন আমিন সুমন, মহিলাসম্পাদিকা আরমিন আক্তার নির্বাচিত হয়। প্রাচিন এই প্রতিষ্ঠানটি ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয়ে এলাকায় সাহিত্য ও সংস্কৃতি চর্চায় ব্যাপক ভুমিক রেখে আসছে। এই প্রথম নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হলো। প্রিজাইডিংঅফিসার হিসাবে দ্বায়ীত্বে ছিলেন, শিক্ষাবীদ আবু সুফিয়ান লেবু, সহকারী প্রিজাইডিং বিকাশ সাহা। গত ১মার্চ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। নব নির্বাচিত কমিটি –আগামী ৩ বছর পর্যন্ত তাদের দায়ীত্ব পালন করবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি