৫ মে ২০২৬

সস্ত্রীক করোনায় আক্রান্ত ভরত কল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সস্ত্রীক করোনায় আক্রান্ত  ভরত কল
বাংলাপ্রেস ডেস্ক: করোনা আক্রান্ত প্রবীণ অভিনেতা ভরত কল। আক্রান্ত তাঁর স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়ও। নেট মাধ্যমে এই খবর জানিয়েছেন অভিনেতা স্বয়ং, ‘আমি এবং আমার স্ত্রী কোভিড পজিটিভ’। স্ত্রী ও এক মাত্র মেয়ের ছবি দিয়ে অনুরাগীদের কাছে তাঁর আন্তরিক অনুরোধ, ‘আমাদের জন্য প্রার্থনা করুন’। আনন্দবাজার ডিজিটাল যোগাযোগ করলে ভরত জানান, গত পরশু থেকে জ্বরে ভুগছেন। ওষুধ খেলে জ্বর ছেড়ে যাচ্ছে। নির্দিষ্ট সময়ের পরে আবার ফিরে আসছে। এর পরেই তিনি কোভিড পরীক্ষা করান। আজ সন্ধেয় জানতে পারেন তিনি এবং জয়শ্রী কোভিড পজিটিভ। অভিনেতার কথায়, ‘‘জ্বর আর প্রচণ্ড গায়ে ব্যথা ছাড়া আপাতত কোনও সমস্যা নেই। এখনও স্বাদ-গন্ধহীন হইনি আমরা।’’ এখনও কোভিডমুক্ত অভিনেতার মা ও মেয়ে। ভরতের কো-মর্বিডিটি রয়েছে। তিনি ক্যানসার-যোদ্ধা। আলাদা করে বাড়তি সতর্কতা কিছু নিচ্ছেন? অভিনেতা জানান, তিনি ইতিমধ্যেই চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। শ্বাসকষ্ট না হলে বা শরীরে অক্সিজেনের ঘাটতি না হলে ভয়ের কিছু নেই।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি