সশস্ত্র হামলায় হাইতির প্রেসিডেন্ট নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সশস্ত্র হামলায় হাইতির প্রেসিডেন্ট জুভিনিল মু্ইসি নিহত হয়েছেন। নিজ বাসভবনে তিনি হামলার শিকার হয়েছেন। হাইতির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, পোর্ট-অ-প্রিন্সে প্রেসিডেন্ট মুইসির বাসভবনে স্থানীয় সময় রাত ১টায় অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালায়। হামলায় ফার্স্ট লেডি গুরুতর আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ বলেছেন, ‘রাষ্ট্রীয় কর্মকাণ্ডের ধারাবাহিকতা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।’
পূর্বসূরী মিশেল মার্টলির পদত্যাগের পর ৫৩ বছর বয়সী মুইসি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট ছিলেন। ক্ষমতায় থাকাকালে মুইসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। বারবার সরকারবিরোধী বিক্ষোভের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তিনি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি