৬ মে ২০২৬

সশরীরে উপস্থিত হয়ে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সশরীরে উপস্থিত হয়ে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস ঢাকা: অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। এবার সশরীরে উপস্থিত হয়ে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বইমেলার কার্যক্রম পরিদর্শন শেষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানান। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বইমেলার একটি নীতিমালা রয়েছে। এখানে যারা অংশ নেবেন, তাদের সবাইকে নীতিমালা মেনেই অংশ নিতে হবে। এ ছাড়া একটি মনিটরিং কমিটি করা হয়েছে। বই মেলাকে সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখা হবে। যেসব প্রতিষ্ঠান নীতিমালার বাইরে যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে ১ ফেব্রুয়ারি বিকাল ৩টার দিকে প্রধানমন্ত্রী মেলায় আসবেন। মেলা উদ্বোধন ও পরিদর্শনের পর বইমেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এবার অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ৪৭২টি প্রতিষ্ঠান ও ৭১০টি ইউনিট এবং বাংলা একাডেমিতে ১০৩টি প্রতিষ্ঠান ও ১৪৭টি ইউনিট অংশ নিচ্ছে। এ ছাড়া প্যাভিলিয়ন রয়েছে ৩৪টি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি