৪ মে ২০২৬

সশরীরে পুরোদমে ক্লাস শুরু ১৫ মার্চ: শিক্ষামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সশরীরে পুরোদমে ক্লাস শুরু ১৫ মার্চ: শিক্ষামন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ১৫ মার্চ থেকে স্বাভাবিক শিক্ষাকার্যক্রমে ফিরছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ঐ দিন থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে সশরীরে পুরোদমে ক্লাস শুরু হবে। শনিবার রাজধানীর টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে এতদিন ক্লাস শুরু করতে পারিনি। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে। এ অবস্থায় আগামী ১৫ মার্চ থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস শুরু করা হবে। শিক্ষামন্ত্রী বলেন, শিগগির আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হবে। একইসঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় সম্পর্কেও বলে দেওয়া হবে। মাধ্যমিকে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পাঠদান হবে। এ সিলেবাসের আলোকে সংক্ষিপ্ত আকারে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে। পরীক্ষার চাপ থাকবে না।   তিনি বলেন, আমরা চাই না শিক্ষার্থীরা কোনো চাপে থাকুক। তাদের পাঠ আনন্দদায়ক করার জন্য আমরা কাজ করছি। নতুন কারিকুলামের আলোকে পড়াতে পারলে শিক্ষার্থীদের কোচিংয়ে যাওয়া লাগবে না। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি